প্রিন্ট এর তারিখঃ Jun 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2026 ইং
ঈদের আনন্দ ভাগাভাগি করতে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং-এর ‘ঈদ রিইউনিয়ন’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পবিত্র ঈদুল আযহার আনন্দ ও সৌহার্দ্য সদস্যদের মাঝে ভাগাভাগি করে নিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব চিটাগং-এর উদ্যোগে ঐতিহ্যবাহী ‘ঈদ রিইউনিয়ন’ অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব চিটাগং-এর সহ-সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন আব্দুর রব শাহীন, ক্লাব ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, লায়ন দিরান ঘোষ, লায়ন মহাদেব ঘোষসহ লায়ন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং-এর সভাপতি-ইলেক্ট লিও রাজেশ লালা, ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি লিও শেখ মুনতাসির মামুন, ভাইস প্রেসিডেন্ট লিও জিহাদ উদ্দিন, ক্লাব সেক্রেটারি (২০২৫-২০২৬) লিও মারিয়া দিলসাদ, ক্লাব সেক্রেটারি-ইলেক্ট লিও তাসনিয়া রহমান, ক্লাব ট্রেজারার-ইলেক্ট লিও ইনতিসার রহমান, জয়েন্ট সেক্রেটারি লিও ওমন দাশ, জয়েন্ট ট্রেজারার লিও উম্মে হাবিবা, সার্ভিস সেক্রেটারি লিও সানজানা ই তাহিয়া, টেমার মশিউর ইসলাম, সদস্য লিও সানজিদা রহমান, লিও আব্দুল্লাহ আল মাহির, লিও তাজওয়ার ও লিও শক্তিমান।
বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার চেতনাকে আরও শক্তিশালী করে। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
পরে সদস্যদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং আনন্দঘন পরিবেশে ‘ঈদ রিইউনিয়ন’ অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট